ত্রিপুরাসুন্দরী মন্দিরে ‘মদ্যপ অবস্থায় ডিউটি’ অভিযোগে বিতর্ক, প্রশ্নের মুখে পুলিশি দায়িত্ব
উদয়পুর: ত্রিপুরাসুন্দরী মন্দিরে এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি পালনের অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, দায়িত্ব পালন করার সময় ওই পুলিশকর্মী কয়েকজন যুবকের সঙ্গে বাগ্বিতণ্ডা ও দুর্ব্যবহার করেন। পরে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ ওঠে।ঘটনার পর মন্দির চত্বরে উপস্থিত দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেশের অন্যতম পবিত্র শক্তিপীঠ হিসেবে…
