Headlines

ADC ভোটের আগে সাব্রুমে বিরোধী দলনেতা, প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

সাব্রুম: আসন্ন ADC নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার বিভিন্ন ADC এলাকায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন বিরোধী দলনেতা। নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক পরিস্থিতি এবং প্রার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি।এদিন বিভিন্ন এলাকার প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন বিরোধী দলনেতা। পাশাপাশি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মাঠপর্যায়ে…

Read Full News

TTAADC প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা মন্ত্রী অনিমেষ দেববর্মার

TTAADC প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, স্বশাসন, উন্নয়ন ও জনকল্যাণের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।TTAADC-এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ও জনগণের স্বার্থে এর ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী আগামী দিনে আরও উন্নত ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত…

Read Full News

শিক্ষক দিবসের আগে ‘ছাত্রই শিক্ষক’! ছোটদের পড়াচ্ছে বড়রা

৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসকে সামনে রেখে অভিনব উদ্যোগে সামিল আগরতলার বনেদি শিক্ষা প্রতিষ্ঠান নেতাজী সুভাষ চন্দ্র বিদ্যানিকেতন। শিক্ষক দিবসের প্রাক্কালে বিদ্যালয়ের বড় ক্লাসের ছাত্র-ছাত্রীরা একদিনের জন্য শিক্ষকের ভূমিকা নিয়ে ছোট ক্লাসের পড়ুয়াদের পাঠদান করছে।শুধু বইয়ের পাঠ নয়, ছোটদের বোঝানো, তাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং ক্লাস পরিচালনার মধ্য দিয়ে বড়দের মধ্যেও তৈরি হচ্ছে শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা।…

Read Full News

দুর্গাপূজায় যানজট রুখতে ট্রাফিকের বিশেষ প্রস্তুতি, সাংবাদিক সম্মেলনে এসপি কান্তা জাহাঙ্গীর

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে শহর ও সংলগ্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ট্রাফিক দপ্তর। এ নিয়ে শুক্রবার ট্রাফিক দপ্তরের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে দুর্গাপূজার দিনগুলিতে যানবাহন নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে দপ্তরের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। পূজার…

Read Full News

ফটিকরায়ে বড় সাফল্য, ২৭১ কেজির বেশি গাঁজাসহ গাড়ি আটক; ধৃত ২

কুমারঘাট, ২৯ জুন: উত্তর ত্রিপুরার কুমারঘাট মহকুমার ফটিকরায় বিধানসভা এলাকার ডেমডুমে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৭১.৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাবোঝাই গাড়িটি আটক করা হয়। ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য এবং পাচারচক্রের সঙ্গে…

Read Full News

পুলিশের সামনেই মদ লুট! মনপাথর বাজারে নেশাবিরোধী অভিযানে চাঞ্চল্য, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

নিজস্ব প্রতিনিধি: নেশাবিরোধী অভিযানে গিয়ে পুলিশের সামনেই উদ্ধার হওয়া মদ লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মনপাথর বাজার এলাকায়। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযানের সময় উদ্ধার হওয়া মদের বোতল একদল লোক প্রকাশ্যেই নিয়ে পালিয়ে যায়, অথচ পুলিশ তা ঠেকাতে কার্যকর ভূমিকা নিতে পারেনি।স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় অবৈধ মদের…

Read Full News

মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পর জিবি ট্রমা কেয়ারে ইতিবাচক পরিবর্তন, চালু হলো নতুন পরিষেবা

আগরতলা, ১৫ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার সাম্প্রতিক পরিদর্শনের পর আগরতলার জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ইতিবাচক পরিবর্তন। রোগীদের আরও উন্নত ও দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে ট্রমা কেয়ার সেন্টারে যুক্ত করা হয়েছে একটি নতুন পরিষেবা।হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন এই পরিষেবার মাধ্যমে জরুরি বিভাগের রোগীরা আগের তুলনায় আরও দ্রুত…

Read Full News

বিদ্যুৎ মাশুল ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিআই(এম)-এর বিশাল মিছিল, ৯ দফা দাবিতে ডেপুটেশন

বিশ্রামগঞ্জ, নিজস্ব প্রতিনিধি: বর্ধিত বিদ্যুৎ মাশুল, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে লাগামহীন মূল্যবৃদ্ধি ও দুর্নীতির অভিযোগে শুক্রবার বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআই(এম) বিশালগড় মহকুমা কমিটি।শুক্রবার দুপুর ১২টা নাগাদ বিশ্রামগঞ্জের দুর্গাদাস শিকদার স্মৃতি ভবনের সামনে থেকে একটি বড় মিছিল বের হয়। মিছিলটি বিশ্রামগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা…

Read Full News

সাব্রুম বাসস্ট্যান্ডে ছাড়পত্রের টাকা নিয়ে বিতর্ক, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ক্ষোভ চালক-মালিকদের

সাব্রুম, ১১ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম বাসস্ট্যান্ডে ছাড়পত্র (পারমিট স্লিপ) বাবদ অর্থ আদায়কে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বাস ও জিপ চালক সংঘের একাংশের বিরুদ্ধে অনুমোদন ছাড়া অতিরিক্ত অর্থ আদায় এবং শ্রমিকদের স্বার্থ উপেক্ষার অভিযোগ তুলেছেন কয়েকজন গাড়িচালক ও মালিক।অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি স্বীকৃত সাব্রুম বাসস্ট্যান্ডের পরিচালনার দায়িত্ব শ্রমিক সংগঠনের হাতে রয়েছে।…

Read Full News

প্রকাশ্য রাস্তায় টমটম চালককে মারধরের অভিযোগ, ধর্মনগরে শিবম গ্লাস হাউজের মালিকের বিরুদ্ধে মামলা!

ধর্মনগর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী মন্দির সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, টমটম চালককে কেন্দ্র করে শিবম গ্লাস হাউজের মালিকের সঙ্গে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। অভিযোগ, পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই টমটম চালককে রাস্তায় ফেলে মারধর করা হয়।ঘটনার পর…

Read Full News