Headlines

ধর্মনগর জেলা হাসপাতাল ঘিরে একের পর এক অভিযোগ, পানীয় জল সংকট থেকে কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অরক্ষিত!

ধর্মনগর, নিজস্ব প্রতিনিধি:উত্তর ত্রিপুরার অন্যতম প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠান ধর্মনগর জেলা হাসপাতালকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। পানীয় জলের সংকট, পরিকাঠামোর বেহাল অবস্থা, মূল্যবান চিকিৎসা সরঞ্জাম খোলা আকাশের নিচে পড়ে থাকা এবং রোগী-পরিজনদের জন্য ন্যূনতম সুযোগ-সুবিধার অভাব—এসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল ব্যবহারকারীরা।অভিযোগ অনুযায়ী, প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত…

Read Full News

‘কিউবার উপর অবরোধ প্রত্যাহার করো’— সাব্রুমে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল ও পথসভা

সাব্রুম: কিউবার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম শহরে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে সিপিআই(এম)। কিউবার জনগণের সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ এবং অবিলম্বে মার্কিন অবরোধ প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচিতে অংশ নেন দলের নেতা-কর্মী ও সমর্থকরা।বেলা সাড়ে ১১টায় সিপিআই(এম)-এর সাব্রুম মহকুমা কমিটির কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি…

Read Full News

৯০ পড়ুয়ার স্কুলে শিক্ষক মাত্র ২! তেল কাজলা প্রাথমিক বিদ্যালয়ে চরম সংকট

মেলাঘর: প্রায় ৯০ জন পড়ুয়া, অথচ গোটা বিদ্যালয় সামলানোর জন্য শিক্ষক মাত্র দু’জন। শিক্ষক সংকটে মেলাঘরের তেল কাজলা প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পঠনপাঠন। ফলে উদ্বিগ্ন পড়ুয়া ও অভিভাবকরা।একসময় এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল এই বিদ্যালয়। পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা থাকায় নিয়মিত ক্লাসও চলত। কিন্তু বর্তমানে শিক্ষক সংখ্যা কমতে কমতে মাত্র দু’জনে এসে ঠেকেছে…

Read Full News

‘নির্বাচন এলেই জনজাতিদের কথা মনে পড়ে’—সরব বিধায়ক সুদীপ রায় বর্মণ

নির্বাচন এলেই জনজাতিদের কথা মনে পড়ে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে তাঁদের পিছিয়ে রাখা মেনে নেওয়া যায় না—এমনই মন্তব্য করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য ও বৈধ দাবিগুলি দ্রুত পূরণের দাবি জানান তিনি। তাঁর বক্তব্য, উন্নয়নের সুযোগ থেকে জনজাতি সমাজকে পিছিয়ে রাখা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।নির্বাচনের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে জনজাতিদের উন্নয়ন ও তাঁদের দীর্ঘদিনের…

Read Full News

‘সমকাজে সম বেতন ও পেনশন চাই’— ৭ দফা দাবিতে সোনামুড়ায় অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের ডেপুটেশন

সোনামুড়া, ১ জুন: চাকরির নিয়মিতকরণ, সমকাজে সম বেতন, গ্র্যাচুইটি, নিয়মিত পেনশনসহ সাত দফা দাবিতে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সোমবার ডেপুটেশন প্রদান করেন। রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে এই ডেপুটেশন জমা দেওয়া হয় সোনামুড়া আইসিডিএস প্রকল্পের সিডিপিওর মাধ্যমে।সোমবার সোনামুড়া আইসিডিএস প্রকল্পের সিডিপিও প্রবাল কান্তি বর্মন-এর নিকট সাত দফা…

Read Full News

🧠 শিশুদের মেধা বিকাশ ও স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ উদ্যোগ, আচার্য প্রফুল্ল চন্দ্র স্কুলে ক্যাম্প

আচার্য প্রফুল্ল চন্দ্র স্কুলে এনএসএস স্পেশাল ক্যাম্প এবং মা ঊষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শিশুদের মেধা ও মস্তিষ্কের বিকাশ এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা…

Read Full News

রামভদ্রে গুলিবিদ্ধ সপ্তম শ্রেণির ছাত্র, রহস্য ঘিরে তদন্ত

উদয়পুর প্রতিনিধি:নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির ছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ছাত্রের নাম মারহেন রিয়াং। বর্তমানে সে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।জানা গেছে, কোনো এক সময় মারহেন গুলিবিদ্ধ হয়। তার শরীরের পেছনের অংশে গুলি লাগে এবং গুলিটি শরীর ভেদ করে সামনের পেটের দিক দিয়ে বেরিয়ে যায় বলে জানা গেছে।…

Read Full News

রাতের অন্ধকারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, কুমারঘাটে আতঙ্ক

কুমারঘাট: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাট শহরে। জাতীয় সড়ক লাগোয়া শহরের প্রাণকেন্দ্রে গভীর রাতে একটি সোনার দোকান ও পাশের পান দোকানে চুরির অভিযোগ উঠেছে।জানা গেছে, চোরেরা ধ্রুব জুয়েলারির পেছনের দরজা ভেঙে এবং পাকা দেওয়ালে ফুটো করে দোকানের ভিতরে প্রবেশ করে। দোকানের মালিক স্বপন দেবনাথের দাবি, লকারে রাখা বিভিন্ন গ্রাহকের কাজের অর্ডারের সোনাসহ প্রায়…

Read Full News

আদালত চত্বরে ‘সংবিধান বাঁচাও মঞ্চ’-এর জয়ধ্বনি, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কংগ্রেস-সিপিএম জোটের দাপট

আগরতলা, ১৪ জুনঃ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ফলাফল প্রকাশের পর আদালত চত্বর জুড়ে দেখা গেল উৎসবের আবহ। কংগ্রেস ও সিপিএম সমর্থিত যৌথ প্ল্যাটফর্ম ‘সংবিধান বাঁচাও মঞ্চ’-এর প্রার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ে।ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাঁদের সমর্থকরা আদালত প্রাঙ্গণে একে অপরকে অভিনন্দন জানান। ফুলের মালা, আবির এবং স্লোগানে…

Read Full News

‘বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের ১২ বছর’— রানীবাজারে জনকল্যাণ শিবিরে জনসমাগম

আগরতলা, ১৭ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ‘বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের ১২ বছর’ পূর্তি উপলক্ষে রানীবাজার পৌরপরিষদ কার্যালয়ের গীতবিতান হলে এক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবা ও জনমুখী প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয় এবং উপভোক্তাদের সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও…

Read Full News