Headlines

🚨 বাংলাদেশি অনুপ্রবেশে উদ্বেগ, পাচারচক্রের মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে সরব খোয়াইবাসী

খোয়াই, ৪ জুলাই: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার খোয়াই মহকুমায় অবৈধ অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্তবর্তী বিভিন্ন এলাকা বাংলাদেশি নাগরিকদের অবৈধ যাতায়াতের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাঁদের দাবি, অনুপ্রবেশকারীরা ধরা পড়লেও এই চক্রের মূল হোতারা এখনও আইনের আওতার বাইরে রয়ে গেছেন।স্থানীয় সূত্রের অভিযোগ, সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ বা বাংলাদেশে…

Read More

মৎস্য দপ্তরের রিভিউ মিটিংয়ে উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, উপস্থিত মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১৯ জুন: রাজ্যের মৎস্য খাতের উন্নয়নমূলক কর্মসূচি ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার আগরতলার গোর্খা বস্তিস্থ মৎস্য দপ্তরের কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও মৎস্য দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠকে চলমান প্রকল্পগুলির বাস্তবায়ন, মৎস্যচাষীদের…

Read More

বন্যায় বাড়িঘর জলমগ্ন, স্কুলে আশ্রয় অমৃত দেববর্মার পরিবারের

অতি বৃষ্টি ও বন্যার জেরে মান্দাই বিধানসভার কাইসিংওয়ারাই পাড়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। জলমগ্ন হয়ে পড়েছে অমৃত দেববর্মার বাড়ি। পরিস্থিতি এতটাই বেহাল যে যেকোনও সময় বাড়িটি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।নিরাপত্তার কথা মাথায় রেখে ভারী বৃষ্টির মধ্যেই নিজের বসতবাড়ি ছেড়ে মোহন্ত চৌধুরী জে.বি. স্কুলে আশ্রয় নিতে বাধ্য হন অমৃত দেববর্মা ও তাঁর পরিবার।অমৃত দেববর্মার অভিযোগ, এখনও…

Read More

কংগ্রেস ভবনে শচীন লাল সিং ও যদুমোহন ত্রিপুরাকে শ্রদ্ধার্ঘ্য

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন লাল সিং-এর জন্মজয়ন্তী এবং কংগ্রেসের জনজাতি নেতা প্রয়াত যদুমোহন ত্রিপুরা-র প্রয়াণ দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মীরা দুই প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তাঁদের রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং ত্রিপুরার উন্নয়নে…

Read More

ছাদহীন শ্রেণিকক্ষে পড়াশোনা! বেহাল ভদ্রাই সেনাপতি পাড়া জে বি স্কুল, সংস্কারের দাবিতে ক্ষোভ

জিরানিয়া, ১১ জুলাই: জিরানিয়া মহকুমার বোরখা সার্কেলের অধীন মান্দাই এলাকার ভদ্রাই সেনাপতি পাড়া জে বি স্কুলের জরাজীর্ণ অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভবন সংস্কারের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষাকালে বিদ্যালয়ের ছাদ চুঁইয়ে পানি পড়ায় শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।স্থানীয়দের…

Read More

অবরোধে বাধা, ১ সেপ্টেম্বর আলোচনার আশ্বাস প্রশাসনের

দীর্ঘদিনের দাবি পূরণের দাবিতে অবরোধ করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন দশরামের স্থানীয় বাসিন্দারা। তবে এসডিএমের হস্তক্ষেপে তাদের অবরোধ করতে দেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, ২০২২ সাল থেকে প্রায় চার বছর ধরে তাদের দাবি পূরণ হয়নি। পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর তাদের দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসা হবে।

Read More

ডিজিপি অনুরাগ ধ্যানকরের প্রয়াণে শোকের ছায়া, প্রতিক্রিয়া সুশান্ত চৌধুরী, অনিমেষ দেববর্মা ও অভিষেক দেবরায়ের

আগরতলা, ২০ জুলাই ২০২৬: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়।নিজ নিজ প্রতিক্রিয়ায় তাঁরা বলেন, অনুরাগ ধ্যানকর একজন দক্ষ, সৎ ও কর্তব্যনিষ্ঠ পুলিশ আধিকারিক ছিলেন। রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা এবং পুলিশ প্রশাসনকে আরও শক্তিশালী করতে তাঁর অবদান দীর্ঘদিন…

Read More

দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে চন্দ্রপুরে ২২ লক্ষের দুর্গাপূজা

আগরতলা: দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে থিম সাজিয়ে ২২ লক্ষ টাকা বাজেটে দুর্গাপূজার আয়োজন করছে আগরতলার চন্দ্রপুর তুষার সংঘ ক্লাব। সোমবার নিয়ম-নীতি মেনে খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হলো এবারের পূজার্চনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কনভেনার বিশ্বজিৎ রায় ও সম্পাদক কৃষ্ণ সাহা। এবারের থিম ও আয়োজন ঘিরে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ।

Read More

আগরতলায় ‘বিকশিত ভারত’ মিশনের সূচনা, কর্মসংস্থান ও জীবিকার ওপর জোর

আগরতলা, ২ জুলাই: কর্মসংস্থান ও গ্রামীণ জীবিকার উন্নয়নকে লক্ষ্য করে আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত হলো ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ (VB-G-RAM-G)-এর জেলা স্তরীয় জন সম্মেলন ও শুভ সূচনা অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও বিভিন্ন দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং বিপুল…

Read More

মাইজভাণ্ডারের রক্তাক্ত স্মৃতি, ২১ বছর পরও অমলিন

কল্যাণপুরের মাইজভাণ্ডারে ২০০৩ সালের ভয়াবহ হত্যাকাণ্ডের ২১তম বর্ষপূর্তি পালিত হলো। তৎকালীন উগ্রপন্থী গোষ্ঠী ATTF-এর নির্বিচার গুলিবর্ষণে প্রাণ হারিয়েছিলেন ১৫ জন নিরীহ নর-নারী। সেই রক্তাক্ত দিনের স্মরণে আজ মাইজভাণ্ডার শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সোমেন গোপ, মণ্ডল…

Read More