Headlines

রথ দেখতে গিয়ে সর্বস্ব খোয়াল পরিবার! লিচুবাগানে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক লুটপাট

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রথযাত্রা দেখতে বাড়ির সবাই বাইরে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে আগরতলার লিচুবাগান হাইকোর্ট সংলগ্ন সাহা পাড়ায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, সাহা পাড়ার বাসিন্দা জীবন বণিকের পরিবারের সদস্যরা রথযাত্রা দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ অর্থ, সোনার গয়না-সহ…

Read More

গ্রামীণ উন্নয়নে নতুন দিশা, পশ্চিম ত্রিপুরায় জেলা পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সভা

আগরতলা, ১৮ জুন: গ্রামীণ উন্নয়নকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে জেলা পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা (PDP) বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত এই সভায় অংশগ্রহণমূলক পরিকল্পনা, স্বচ্ছ প্রশাসন এবং টেকসই গ্রামীণ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় জেলা পরিষদের জনপ্রতিনিধি,…

Read More

বিশালগড়ে ব্রাউন সুগার বিক্রির অভিযোগে যুবক আটক, উদ্ধার শতাধিক কন্টেনার; তদন্তে পুলিশ

বিশালগড়, ৪ আগস্ট: বিশালগড়ের রঘুনাথপুর এলাকায় ব্রাউন সুগার বিক্রির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের নাম পিন্টু পাল।স্থানীয় সূত্রের দাবি, মঙ্গলবার বিকেলে এলাকাবাসী সন্দেহভাজন ওই যুবককে আটক করেন। তাঁদের অভিযোগ, তাঁর কাছ থেকে শতাধিক ব্রাউন সুগারের কন্টেনার উদ্ধার হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের…

Read More

দুই মাস ধরে নিখোঁজ শিখা, শয্যাশায়ী স্বামী ও ৫ বছরের ছেলের উদ্বেগ

আগরতলা: শয্যাশায়ী স্বামী ও পাঁচ বছরের সন্তানকে বাড়িতে রেখে গত দুই মাস ধরে নিখোঁজ এক মহিলা। ঘটনাটি কমলাসাগর বিধানসভার অন্তর্গত দীনদয়াল চৌমুহনী পালপাড়া এলাকায়। নিখোঁজ মহিলার নাম শিখা দেবনাথ।পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিখার কোনো সন্ধান না মেলায় উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। শয্যাশায়ী স্বামী ও ছোট সন্তানকে রেখে তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকাতেও…

Read More

রাস্তা নেই, আগুনে পুড়ল তালগাছ—মেলাঘরে জরুরি পরিষেবা নিয়ে বড় প্রশ্ন

ঝড়-বৃষ্টির রাতে বজ্রপাতের জেরে ধাউ ধাউ করে জ্বলে উঠল একটি বিশাল তালগাছ। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল গাছটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও পাড়ায় ঢোকার মতো রাস্তা না থাকায় আগুন নেভানোর কাজে সরাসরি পৌঁছাতে পারেনি। ঘটনাটি সামনে আসতেই মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,…

Read More

শিক্ষক সংকটে স্কুলে তালা, রাস্তায় বসে বিক্ষোভে ছাত্রছাত্রীরা

নলছড়, ১ জুলাই: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে বুধবার সকাল থেকে নলছড় বিধানসভার লক্ষণঢেপা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। স্কুলের সামনে রাস্তায় বসে তারা অবিলম্বে পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি জানায়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে স্কুলে মোট ২২৬ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। অথচ শিক্ষক রয়েছেন মাত্র ৬ জন। এর মধ্যে একাদশ ও…

Read More

সাব্রুমে ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী, উপস্থিত কিউবার রাষ্ট্রদূত

সাব্রুম প্রতিনিধি:কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সাব্রুম পুরাতন টাউন হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মারসান আগুইলেরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য জিতেন চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, কৃষ্ণা রক্ষিত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শুরুতেই ফিদেল…

Read More

‘নেশামুক্ত ত্রিপুরা’র সৈনিকই নেশাগ্রস্ত? রাজপথে গড়াগড়ি ঘিরে চাঞ্চল্য!

দিনদুপুরে রাজপথের উপর এক ব্যক্তিকে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় রাস্তায় গড়াগড়ি খাচ্ছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই পথচারী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়।সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে, যাঁকে ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার অভিযানের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেওয়া হয়, তাঁর বিরুদ্ধেই কেন প্রকাশ্যে মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ…

Read More

জনগণনা-২০২৭: স্ব-গণনা (Self-Enumeration) নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক

আগরতলা, ১৪ জুলাই: ভারতের জনগণনা-২০২৭ (Census of India-2027) উপলক্ষে স্ব-গণনা (Self-Enumeration) প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।মঙ্গলবার বিকেল ৫টায় আগরতলায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও জেলা শাসক (DM & Collector) ড. বিশাল কুমার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন।জানা গেছে, জনগণনা-২০২৭-এ স্ব-গণনা প্রক্রিয়ার বিভিন্ন দিক, এর গুরুত্ব, পদ্ধতি…

Read More

‘বাংলাদেশি’ বলে অপমান! কলকাতার বাসে ত্রিপুরার যুবতীকে হেনস্তার অভিযোগ

কলকাতা/আগরতলা, ১ জুন: ত্রিপুরার এক যুবতীকে ‘বাংলাদেশি’ বলে কটূক্তি ও হেনস্তার অভিযোগ ঘিরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কলকাতার একটি বাসে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ক্ষোভের ঝড় উঠেছে।অভিযোগ, কলকাতায় যাতায়াতের সময় বাসে থাকা কয়েকজন যাত্রী যুবতীর পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে বাংলাদেশি বলে সম্বোধন করেন। পরিস্থিতি ক্রমশ অস্বস্তিকর হয়ে উঠলে ওই…

Read More